
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার রুবি কসমেটিকস ও মোকাম রোডে অবস্থিত মর্ডান হার্ডয়ার এন্ড পেইন্টের ২ টি ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করেছে । এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা চাদা না পেয়ে এই দুটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী দম্পতি কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় যে ২১ অক্টোবর শনিবার সকালে ছাত্রলীগের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মো:মুবিন ও তার সহযোগিরা বিয়ানীবাজার উপজেলা টেকইকোনা গ্রামের মো: ইসলাম উদ্দিন ও তার সহধর্মিণী রুবি বেগম কে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে ব্যবসায়ী দম্পতি জানান আমরা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌরশহরে ২ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মর্ডান হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট ও রুবি কসমেটিকস এ বেশ কয়েক দিন থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা চাদা চেয়ে আসছে। এমন কি তারা আমাদের বাড়িতে গিয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আমার মেয়েকে ধর্ষন ও করেছে এই মুবিন বাহীনি আমাদের কে একাদিক বার হত্যার হুমকি দিয়ে আসছে আমরা নিরাপত্তা হীনতায় ভুগতেছি থানায় অভিযোগ দিলে প্রশাসন কোন ব্যবস্থা নেয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এমতাবস্থায় আমরা জীবনের ঝুকি নিয়ে দেশের বাহিরে চলে আসি আমাদের ছেলে মেয়ে কে নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় আছি দেশে আইন আছে কিন্তু আইন থেকে সন্ত্রাসীরা বড় প্রশাসন ভয় পায় এই মুবিন বাহিনী কে আমরা বিয়ানীবাজার থানায় অভিযোগ দাখিল করেছি আমরা এখনো আশাবাদী প্রশাসন ব্যবস্থা নিবে।
ছাত্রলীগের সন্ত্রাসীদের বেপরোয়া এই সব বিষয়ে বিয়ানীবাজার থানার দায়িত্বরত অফিসার ফয়সল আহমদ জানান থানায় কেউ অভিযোগ করলে অব্যশই আমরা আইনি ব্যবস্থা নিবো এই কথা বলে কল রেখে দেন এর একাদিক বার যোগাযোগ করা হলে দায়িত্বরত অফিসারের মোবাইল বন্ধ পাওয়া যায়।