1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার থেকে চুরি হওয়া মাইক্রোবাস মাধবপুরে উদ্ধার: গ্রেফতার ১

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজরে পৌরশহরের জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রী পরিবহনে ব্যবহৃত চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। সাদা রংয়ের ওই মাইক্রোবাসটি (নং ঢাকামেট্রো চ- ১৪-২৪২৭) গত মঙ্গলবার সকালে চুরি হয়। মাদ্রাসাটি মাথিউরা এলাকায় অবস্থিত।
এ ঘটনায় মাদ্রাসার সুপার মো: আবুল কালাম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এটি হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে উদ্ধার করে। সিলেটের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এস আই শহিদুল ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, এ সময় মাইক্রোবাস চোর তাহিম মিয়া ওরফে তাইম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। চুরি হওয়া মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে বুধবার বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। এদিনই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com