1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই : সেলিম উদ্দিন

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মিসবাহ উদ্দিন বিয়ানীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহা. সেলিম উদ্দিন বলেছেন, বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস রাজনীতি শুরু করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেলিম উদ্দিন বলেন, বিয়ানীবাজারের জনপদ থেকে একটি বৃহৎ ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করিনি। আগামীতেও রাজনীতিকে ব্যবহার করে কোন অপকর্ম করা কিংবা টাকা-পয়সা বানানোর খায়েস নেই।
সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মুহা. সেলিম উদ্দিন আরোও বলেন, বিগত সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোষর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবী করছে। তিনি বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে প্রতিশ্রæতি দেন। তিনি দেশের বিগত দিনের প্রতিহিংসামুলক রাজনীতি ও আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের বিষয়েও আলোকপাত করেন। মফস্বল সাংবাদিকদের সমস্যা-সম্ভাবনা নিয়েও বক্তব্য রাখেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে সঠিক তথ্য তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বিয়ানীবাজার থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সাংবাদিকসহ কোন নিরীহ মানুষ যাতে হয়রানীর শিকার না হয়, সেজন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন।
মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের ও মুফাসসির আহমদ ফয়েজি, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী, অফিস সম্পাদক রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যানের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, জামায়াত নেতা সামসুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com