1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অবিযানে গ্রেফতার -৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

“বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, রবিবার রাতে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে জাহেদ আহমদ ওরফে জিহাদ (৩৫) এবং হারুনুর রশীদ (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। জিহাদ জকিগঞ্জ উপজেলার গেচুয়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে। আর হারুনুর রশীদ গোয়াইনঘাট উপজেলার নগর ডেংরী গ্রামের মুহিবুর রহমানের ছেলে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ডাকাতির মামলা (নং-১৬, তারিখ-২৯/০৯/২০২৪ইং) রয়েছে। একইদিন ডাকাতির প্রস্তুতিকালে জাহেদ আহমদ (২৩) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। সে চারখাই ইউনিয়নের বিলুয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। এদিকে বিয়ানীবাজারের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে মনসুর আলমকে একটি ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি ডাকাতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেলের তদারকিতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বিয়ানীবাজার থানা পুলিশ এখন বেশ সক্রিয়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।”

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com