1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্ততিকালে গাড়িসহ ২ জন গ্রেফতার

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে একটি নোহা গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের সুপাতলায় এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-জুড়ী থানার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের লালু মিয়ার ছেলে জলিল (৩০) ও বিয়ানীবাজারের লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের ছেলে বিলাল আহমদ (২৫)।
পুলিশ জানায়, পৌরশহরের সুপাতলা এলাকার সিএনজি স্টেশনের আশপাশে একটি নোহা (ঢাকামেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তা সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা (নং ০১, ধারা-৩৯৯/৪০২, তাং ০১-০৯-২০২৪ই) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com