1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

নিখোঁজের ৩৩ ঘণ্টা পর গাছের নিচে মিললো যুবকের মরদেহ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা গ্রামের নিখোঁজ তানিমের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ৩৩ ঘণ্টা পর দুর্লভপুর গ্রামের দক্ষিণ পাড়ে একটি গাছের নিচে তানিমের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় নৌকায় থেকে পড়ে গিয়ে ওই যুবক নিখোঁজ হন।
তারপর শাল্লা ফায়ারসার্ভিস স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায়, আজমিরীগঞ্জ ফায়ারসার্ভিসের সহযোগিতায় হবিগঞ্জ থেকে ডুবুরি দল এনে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও নিখোঁজের কোনো সন্ধান পায়নি ফায়ারসার্ভিস। ধারণা করা হচ্ছিল নিহত যুবক খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গেছে।
নিহত তানিমের মামা স্থানীয় ইউপি সদস্য জহির আহমেদ বলেন, রোববার সকালে নিখোঁজ তানিমকে খোঁজার জন্য আমরা একটি নৌকা পাঠাই। দুর্লভপুর গ্রামের সামনে গিয়ে নদীর দক্ষিণ পাড়ে একটি গাছের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাই। মরদেহের অবস্থা ভালো ছিল না, তাই দ্রুত গ্রামের মাদ্রাসা মাঠে তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
শাল্লা থানা তদন্ত কর্মকর্তা আহমদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের ব্যাপারে আমরা শুনেছি। এ ব্যাপারে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা সেখানে যায়নি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com