1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ছাত্রশিবির সকল রক্তচক্ষুকে মোকাবেলা করে সামনে এগিয়ে চলছে দুর্বার গতিতে-বিয়ানীবাজারে ডা: উসামা

মো: তোফায়েল হাসান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা: উসামা রায়হান বলেছেন, দুনিয়ার লোভ-লালসার কাছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিজেদের জলাঞ্জলি না দিয়ে পাহাড়সম বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে সম্মুখে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা শুধুমাত্র দুনিয়ার ভোগের সাগরে নিজেদের ভাসিয়ে না দিয়ে দুনিয়াকে আখেরাতের পরীক্ষালয় হিসেবে গ্রহণ করেছে। এর জন্য তারা সকল রক্তচক্ষুকে মোকাবেলা করে সামনে এগিয়ে চলছে দুর্বার গতিতে। তাই তারা পৃথিবীতে মৃত্যুর শঙ্কায় মরার আগে অনেকবার মরে। তিনি আরো বলেন, শিবিরের নেতাকর্মীরা জীবনকে ভোগ করার চেষ্টা করলেও বাস্তবে উপভোগ করতে পারে না। প্রকৃত উপভোগ্য জীবন হলো প্রশান্তিময় আত্মার জীবন, যা শুধু বস্তু দিয়ে অর্জন করা যায় না।
তিনি বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে কলেজ ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তোফায়েল হাসান তোহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিমের সাবেক সভাপতি ফরিদ আল মামুন, জেলা পূর্বের কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমীন, বিয়ানীবাজার দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কলেজ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও পৌর শাখা সভাপতি হাবিব আহমদ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com