1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

গোলাপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে লন্ডন প্রবাসী ও গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় বিএনপি-জামায়াত সমর্থিত একটি চক্র পরিকল্পিতভাবে তাদের ফুলবাড়ী পূর্বপাড়াস্থ বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয় এবং এ ঘটনা কাউকে জানালে হামলাকারীরা শাওনের মাকে জবাই করে হত্যার হুমকিও দেয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার ৩-৪ দিন আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয় এবং প্রবাসী শাওনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

লন্ডন থেকে মুঠোফোনে প্রবাসী শাওন আহমদ বলেন, আমি বর্তমানে লন্ডনে অবস্থান করছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি-জামায়াতপন্থী একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। শুধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধেই তারা আমাকে টার্গেট করেছে। আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, আমার মাকে হত্যার হুমকি দেওয়ায় পরিবার ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে।

এ ঘটনার পর শাওনের মা গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তারা।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শাওনের স্বজনরা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com