1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

একের ভিতর তিন- শাকেরা বেগম শিমু

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

একটি বছর দু’হাজার বিশ-
ঢেলে দিয়েছিলো অন্তরে বিষ,
ষোলই আগষ্ট বিষময় দিন-
ভাবলেই বুক করে চিন্ চিন্
বিদায় নিলেন আব্বা তখন এই ধরণী থেকে,
মহামারি করোনা রোগ ধরলো তাকে জেকে।
সকালবেলা আমার হাতেই চা নাস্তা খেলেন,
আম্মা নিজেই ঘামেভেজা কপাল মুছে দিলেন!
বুঝতে পারিনি তো এটা শেষ বিদায়ের ঘাম,
পরে আমি দুরূদ শরীফ তার মুখে শুনলাম।
মুমিন বান্দা ইন্তেকালের সব আলামত এতে,
জিকির পড়ে দেখলাম উনি দুনিয়া থেকে যেতে।
এজন্য রব তাকে যেন মর্তবা দেন শহীদের,
কান্নাভেজা চোখে সদা এই দোয়াটাই আমাদের।
এরপরে দশমাস হয়ে যায় হঠাৎ খবর পাই,
দাদীর নাকি করোনা! আর বাঁচার আশাও নাই।
নিয়ে গেছেন সবাই তাকে হাসপাতালে আজ,
পরের দিনেই প্রাণটা নিতে এলেন যমরাজ!
তসবীহমালা, পানের বাটা সবই তেমন আছে,
দাদামণিই চলে গেলেন বড় ছেলের কাছে।
মা ও ছেলে দুজন পেলেন শহীদ হওয়ার মালা,
একমাস পর এবার এলো চাচ্চু যাবার পালা!
মা’র বিদায়ের একমাস পর ছেলেও হলেন গত,
হারিয়ে তাদের অশ্রুমালা ঝরছে অবিরত।।।
এক করোনাই কেড়ে নিলো তিন স্বজনের প্রাণ,
একের ভিতর তিনজনকেই আমরা হারালাম।
এতিম হলাম আমরা সবাই এক বছরের মাঝে,
আম্মা-চাচী কেঁদেই ব্যাকুল সকাল-দুপুর সাঁঝে।
মহামারীর মৃত্যু সে তো শহীদী এক মরণ,
আল্লাহ্ যেন সমাদরে করেন তাদের বরণ।
দু হাত তুলে প্রার্থনা হে রহিম দয়াময়,
তিন স্বজনের ভাগ্যে যেন ভেস্ত নসীব হয়।
লেখক ও কবি -শাকেরা বেগম শিমু প্রবাসী

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com