1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

গোলাপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামে যুব মহিলা লীগের সদস্য শাফিনা আক্তার ও তার ছোট বোন ফারেহা জান্নাতের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাত জোটের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

এ ধারাবাহিকতায় গোলাপগঞ্জ থানাধীন শেখপুর গ্রামের মো. আব্দুল আহাদের দুই কন্যা শাফিনা আক্তার ও ফারেহা জান্নাতের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে।

গত ৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় শাফিনা আক্তারকে খুঁজে তাদের বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে তারা ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও লুটপাট চালায়। এসময় হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শাফিনা আক্তার বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়নের একজন সক্রিয় নেত্রী। শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তার পরিবার এমন সহিংস হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।

শাফিনা আক্তার ও ফারেহা জান্নাতের মা সেবু বেগম বলেন, “আমার মেয়েদের রাজনৈতিক পরিচয়ের কারণেই আমাদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করা হয়েছে। তারা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তার অভাবে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।”

ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com