1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সংস্কারের যুদ্ধ শুরু হয়েছে কিন্তু এটি শেষ হয়নি: বিয়ানীবাজারে সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব) এর কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে তিনি নিহত সাংবাদিক তুরাবের বিয়ানীবাজারস্থ ফতেহপুরের গ্রামের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এর আগে বিয়ানীবাজার নাগরিক কমিটি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি সাংবাদিক তুরাবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আমূল সংস্কার প্রত্যাশা করি। সংস্কারের যুদ্ধ শুরু হয়েছে কিন্তু এটি শেষ হয়নি। এই যুদ্ধে আমরা আছি এবং ইনশাআল্লাহ থাকব।’ জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘যে সমস্ত যুবসমাজ বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য বুক উঁচিয়ে যুদ্ধ করেছেন সেই ছাত্র-যুবসমাজের যে প্রত্যাশা, এ দেশের ১৮ কোটি মানুষের যে প্রত্যাশা আমাদের দলের সেই একই প্রত্যাশা। আর সেই প্রত্যাশা হলো দেশের ইনসাব কায়েম করা, বৈষম্য ও বেইনসাবি দূর করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা।’

বিয়ানীবাজার নাগরিক কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী এড. এহসানুল মাহবুব জোবায়ের, কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন।
শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়তের দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, ফেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বিএনপি নেতা আব্দুল ফাত্তাহ বকসি ও নজরুল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর, মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর আমীর কাজী জমির হোসাইন, বড়লেখার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, এডভোকেট আসাদ উদ্দিন, জামায়াত নেতা আব্দুল হামিদ, কাউন্সিলার হাফিজ এমাদ আহমদ, ব্যবসায়ী আহমদুর রহমান খান হিনু, ১২ দলীয় ঐক্যজোটের আব্দুল করিম হক্কানী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।
এদিকে নাগরিক কমিটি আয়োজিত শোকসভায় একাত্মতা প্রকাশ করে সাংবাদিক তুরাবকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুল খালিক।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহিমের ছেলে দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সদ্য প্রয়াত সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)
প্রসঙ্গত, গত ১৯ জুলাই বাদ জুমা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com