
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত সিলেট সরকারী টেকনিক্যাল কলেজের ছাত্র মোতাহার হোসেন ফাহাদ (১৫) উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার।
গত (১৪ আগস্ট) তার বাবা দক্ষিণ সুরমার বাসিন্দা আবুল হাসান বাদী হয়ে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এসে সিলেট সরকারী টেকনিক্যাল কলেজের ছাত্র মোতাহার হোসেন ফাহাদ (১৫) এর শরীরের ঘার ও চেহারার ডান দিকসহ বিভিন্ন স্থানে গুলির আঘাতে গুরুতর যখম হন। এছাড়াও তার পরিবারের আরেক সদস্য এনামুল মাসুদ সাজ্জাদ ও (২১) গুলির আঘাতে কোমড়ে, পাছায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
এরপর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে নগরীর জালালাবাদ থানায় গত (১৪ আগষ্ট) পরিবারে পক্ষে আবুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন ১। নাজমুল ইসলাম (৩২) পিতা অজ্ঞাত, ইসলামপুর, থানা শাহপরান, সভাপতি – সিলেট জেলা ছাত্রলীগ, ২। রাহেল সিরাজ (৩০), পিতা অজ্ঞাত, সাকিন-আম্বরখানা বড়বাজার, থানা-বিমান বন্দর, জেলা-সিলেট, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ, ৩। কিশওয়ার আহান সৌরভ (৩৫), পিতা অজ্ঞাত, সাকিন-আম্বরখানা,সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগ, ৪। নাঈম আহমদ (৩৫), পিতা অজ্ঞাত, সাকিন-নোয়াপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ। ৫। রুহেল আহমদ (৪২), পিতা অজ্ঞাত (সাবেক কাউন্সিলর, ৩২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন), ৬। সজল দাস অনিক ওরফে বন্দুক অনিক (৩৩), পিতা অজ্ঞাত, সাকিন-দাড়িয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ, ৭। সালেহ আহমদ সেলিম (৫১), সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ, পিতা মৃত আজিজুর রহমান, সাকিন-ব্লক-এ, রোড নং-৯, বাসা নং-৯, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ, জেলা-সিলেট, ৮। ফারুক আহমদ মিছবাহ (৬০), পিতা মৃত আব্দুল কাদির, সাকিন-আলমপুর, বাদেপাশা, গোলাপগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানাঃ-সাকিন-গার্ডেন টাওয়ার, মেন্দিবাগ, থানা-কতোয়ালী, সিলেট, ৯। দবির আলী (৫৩), পিতা মৃত হাজী ইয়াতির আলী, সাকিন-শাহপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, বর্তমান ঠিকানাঃ-বাসা নং-১০, রোড নং-১২, ব্লক-এ, শাহজালাল উপশহর, থানা-শাহপরান, জেলা-সিলেট, ১০। আশিক মিয়া (৫৫), পিতা ময়না মিয়া, সাকিন-সিরিয়া, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, আওয়ামীলীগ নেতা, ১১। মুহিদ মিয়া (৪৫), পিতা লাল মিয়া, সাকিন-চানপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, যুবলীগ নেতা। ১২। দুদু মিয়া (৫২) (সাবেক মেম্বার), পিতা মৃত আরমুস আলী, সাকিন-দড়া, ফুলবাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ১৩। শাহজাহান আহমদ (৩৬) , পিতা মৃত আহমদ আলী, সাকিন-দত্তরাইল, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ থানা যুবলীগ। ১৪। লয়লুছ মিয়া (৫০), পিতা ময়না মিয়া, সাকিন-সিরিয়া, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, সাবেক সভাপতি, ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ। ১৫। আকবর হোসেন অপু (২৬), পিতা আব্দুস সালাম সাকিন-উন্মেষ-২৮, সৈদানীবাগ, সাদিপুর। সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ৯৬ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।