1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে দুইটি হ-ত্যা মামলায় নাহিদ,নাছির,আতাউরসহ আসামী অর্ধশত

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার থানা সোমবার দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ দুই পৃথক মামলায় সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানসহ আসামী প্রায় অর্ধশত। এক সাথে উভয় মামলায় অজ্ঞাত ৭০ থেকে ৯০ জন।
গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় হামলা, লুটপাট, অগ্নি সংযোগ ও নিহত হওয়ার ঘটনায় পৃথক মামলা দায়ের করেন হতাহত পরিবারের সদস্যরা।
গুলিতে নিহত পৌরসভার নয়াগ্রামের ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে মামলা (৭/২৬-০৮-২৪) দায়ের করেন। এ মামলার আসামী সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন, আবুল কাশেম পল্লব, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জুয়েল আহমদ ও বিমলসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করা হয়েছে।
একইদিন গুলিতে নিহত পৌরসভার নয়াগ্রামে রায়হান উদ্দিনের বড় ভাই বোরহান উদ্দিন বাদীর হয়ে অপর মামলাটি (৮/২৬-০৮-২৪) দায়ের করেন। এ মামলার আসামী সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, জেলা ওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, এবাদ আহমদসহ ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামী ৭০/৮০ জন।
মামলা দায়েরের বিষয়ের সতাতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com