
গোলাপগঞ্জে শেখ হাসিনার পলায়নের পর উপজেলার বিভিন্ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুল ইসলাম রনির বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি, জামায়াত নেতাকর্মীরা।
ময়নুল ইসলাম রনি ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ২০২৩ সালের ১২অক্টোবর থেকে লন্ডনে অবস্থান করছেন। তিনি উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী সহ সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।এরই ধারাবাহিকতায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ময়নুল ইসলাম রনির বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। এসময় তারা বাড়ির লোকদের হুমকি ধামকি প্রদান করে।
এ ব্যাপারে মেসেঞ্জারে কলের মাধ্যমে ময়নুল ইসলাম রনির সাথে যোযোগাযোগ করলে তিনি জানান, বেশ কয়েকজন যুবক আমার বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে। তারা আমার বাড়ির মহিলাদের লাঞ্চিত করে।
তিনি আরো বলেন, আমি ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দলীয় কর্মকান্ডে সম্মুখ সারীতে ছিলাম। এজন্য রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে স্বাধীনতা বিরুধী চক্র আমার বাড়ীতে হামলা চালিয়েছে । এ ঘটনার পর থেকে আমার পরিবারের লোকজন খুবই উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছেন।