1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

গোলাপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

গোলাপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম এর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৫ আগস্ট) বিকেলে উপজেলার পনাইরচক গ্রামে তার নিজ বাড়িতে এই হামলা ও ভাংচুর করেছে তারা।

এবিষয়ে ভুক্তভোগী মরিয়ম বেগম এর ছোট ভাই আব্দুর রহিম বলেন, আমার বোন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে কিন্তু সে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। তারপরও একদল চিহ্নিত সন্ত্রাসী আমার বাড়িতে এসে লুঠপাট ও ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী।

তিনি আরও বলেন, তারা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে টাকা পয়সা ও সোনা নিয়ে যায়। এসময় তারা আমাদের গুরুত্বপূর্ণ অনেক নথি ও দলীল পুড়িয়ে ফেলে।

এবিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com