
স্টাফ রিপোর্ট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত নাজমুল ইসলাম হত্যা মামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (২৫আগস্ট) এই হত্যা মামলাটি নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং -১০, ২৫-০৮-২০২৪ইংরেজি।
এই মামলায় বুধবারীবাজার ইউনিয়নের ৫জন নেতাকর্মীকে আসামী করা হয়েছেন।
বুধবারীবাজার ইউনিয়নে আসামীরা হলেন বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, কালিজুরী গ্রামের ভাইস উদ্দিনের ছেলে হালিমুর রশীদ রাপু, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি, বানিগাজি গ্রামের মৃত মজুমুদ্দিনের ছেলে আমান উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বহর গ্রামের এমদাদ রহমান ও আওয়ামী লীগে নেতা খয়রুল ইসলাম ফখর।
উল্লেখ্য, মামলার এজহারে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ১১০জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া আরো অজ্ঞাত ১০০/১৫০জনকে আসামি করা হয়েছে।