1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

কানাইঘাট দক্ষিণ বাজার সিএনজি উপ-পরিষদের নির্বাচন সম্পন্ন

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ৭০৭ এর অর্ন্তভুক্ত কানাইঘাট দক্ষিণবাজার উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে হাদে হোসেন (চেয়ার) প্রতীক নিয়ে ৪৭৯ এবং সম্পাদক পদে খলিলুর রহমান (খাজুরগাছ) প্রতীক নিয়ে ৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচনে সহ সভাপতি পদে আব্দুল খালিক কালাই (বাঘ), সহ সম্পাদক পদে জালাল আহমদ ভুইয়া (মোবাইলফোন), সাংগঠনিক সম্পাদক পদে বুলবুল আহমদ (রিক্সা), সদস্য পদে জসিম উদ্দিন (আম), আবুল আহমদ (টেলিফোন), মোঃ আম্বিয়া (মাছ), আফতাব উদ্দিন (মই) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ৭৪২ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ৭০৭ এর নেতৃবৃন্দ। এছাড়াও শান্তি-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন কানাইঘাট থানা পুলিশ। নির্বাচন চলাকালে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের নিয়ে পরিবহন শ্রমিকরা আনন্দ মিছিল বের করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৩ জন, সম্পাদক পদে ২ জন, সহ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন ও সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com