1. [email protected] : admin :
  2. [email protected] : admininstaff :
  3. [email protected] : foyzul huque : foyzul huque
  4. [email protected] : রিপোর্টার : হাবিবা আক্তার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
স্মার্ট সিলেটের লক্ষ্যে এডভোকেট আফজালের ওয়েবসাইট উদ্বোধন শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা বিয়ানীবাজারে সমবায় সমিতিকে ঘিরে তোলপাড়: অর্থ আত্মসাতের অভিযোগে পলাতক প্রধান আসামি আ.লীগ নেতা মান্নান মিন্টু, গ্রেপ্তার ২ কর্মকর্তা গোলাপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হামলা, মামলা দায়ের প্রবাসে মতপ্রকাশের জেরে দেশে মামলা ও সহিংসতা: উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ১৪ জনের নামে গোলাপগঞ্জ থানায় মামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল

স্মার্ট সিলেটের লক্ষ্যে এডভোকেট আফজালের ওয়েবসাইট উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। “স্মার্ট, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়তে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় তাঁর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ ইসলাম এমপি আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মাননীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নাহিদ ইসলাম এমবি বলেন, ডিজিটাল যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কার্যক্রমেও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে জনগণের সঙ্গে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম সিলেটবাসীর মতামত, পরামর্শ ও প্রত্যাশাকে আরও কার্যকরভাবে তুলে ধরবে এবং একটি স্মার্ট, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, এই ওয়েবসাইট শুধু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, এটি সিলেটবাসীর সঙ্গে আমার সরাসরি যোগাযোগের একটি সেতুবন্ধন। নগরবাসীর সমস্যা, পরামর্শ ও প্রত্যাশা দ্রুত জানার পাশাপাশি আমার উন্নয়ন পরিকল্পনা, নির্বাচনী অঙ্গীকার এবং বিভিন্ন কার্যক্রমের তথ্য এখান থেকে সহজেই পাওয়া যাবে। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে আমরা একটি স্মার্ট, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অফিসিয়াল ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সিলেটবাসীর জন্য এটি উন্মুক্ত করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল

03 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com