1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ফেসবুকে অপপ্রচার সিলেটের আদালতে ৪জনের বিরুদ্ধে মামলা করলেন সমন্বয়ক আমিনুল

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় ৪জনের নামে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের অন্যতম সমন্বয়ক আমিনুল হক চৌধুরী।

গতকাল আমিনুল নিজে বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত এই মামলা টি দায়ের করেন। মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর ২৩৭/২০২৫। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি এলাকার মোঃ সেলিম আহমদ চৌধুরীর ছেলে।

মামলায় আসামিরা হলেন, ১) উজ্জল আলম চৌধুরী (৩৪), পিতা মোহিত উদ্দিন চৌধুরী, সাকিন-শমসেরনগর পশ্চিম, ভাদাইরদেউল, ডাকঘর-সমশেরনগর-৩২২৩, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার। ২) রুবেল আহমেদ (৩২), পিতা বাবুল হোসেন, সাকিন-টেংরা, পোঃ দরবস্ত বাজার, থানা-জৈন্তাপুর মডেল, জেলা-সিলেট। ৩) মোঃ আব্দুল গফফার শাহীন (৪৪), পিতা মৃত মোঃ আব্দুল মুছলিম, সাকিন-অনন্ত গোলাম আলীপুর, ডাকঘর-নারিকেলতলা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ। ৪) ফারিয়া আখতার সুমি (৩৭), পিতা মোঃ ওসমান গনি, সাকিন-৪২/৪-এ, বাবর রোড, জহুরী মহল্লা, থানা-মোহাম্মদপুর, জেলা-ঢাকা।

এ মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ বাদীর বিরুদ্ধে নানান অপপ্রচার মানহানীকর মিথ্যা তথ্য প্রচার করিতেছে। বাদী বিগত ২৬/০৬/২০২৫ ইং তারিখে তাহার ফেইসবুক আইডি থেকে দেখতে পান যে, ১নং বিবাদী উজ্জল আলম চৌধুরী তাহার ফেইসবুক আইডি থেকে বাদীর ছবি সম্বলিত একটি পোস্ট প্রচার করেন।

যাহার ক্যাপশন ছিলো-“আমিনুল হক চৌধুরী খলাদাপনিয়া এলাকার একজন কুখ্যাত চাঁদাবাজ। এ কি শুরু করেছে, এর বিরুদ্ধে এতো নিউজ হচ্ছে তবুও কেনো প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, সে সমন্বয়কদের নাম ব্যবহার করে কোটি টাকার মালিক বনে গেছে। অপরদিকে তার পরিবারের সবাই একি ব্যবসায় জড়িত। ছি ছি ছি ছি। এলাকার প্রায় ৮০% এদের এখন ঘৃনা করছে। বাকী ২০% জনগন কিছু দিনের মধ্যে জানবে কারণ মানুষ এখন সচেতন। এদের বিচার চাই।” পরবর্তীতে বাদী বিগত ২৭/০৬/২০২৫ ইংরেজী তারিখে তাহার ফেইসবুক আইডি খুলিয়া দেখতে পান যে, ২নং বিবাদী আমাকে নিয়ে একটি মিথ্যা অপপ্রচার মূলক পোষ্ট করিয়াছে। যাহা ছিল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। উক্ত পোষ্টে বাদীর ছবি সহ ক্যাপশনে লিখা ছিলো-“চিনে রাখুন ছবির লোক যাকে দেখছেন তার নাম আমিনুল ইসলাম রাব্বি। সে একজন সমন্বয়ক পল্টিবাজ ও ধান্দাবাজ। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ এলাকার। এছাড়াও, এজাহারে আরও বিভিন্ন অভিযোগ আনা যায় আসামিদের বিরুদ্ধে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com