1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটে মাদকসহ তিন যুবক আটক

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীতে পৃথক অভিযানে মাদকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মৃত আকরাম আলী ছেলে মো. বিলাল মিয়া (২০), একই গ্রামের মৃত আফতাব আলী ছেলে মো. শফিক আলী (২৫) ও মুন্সিগঞ্জ জেলা সদরের আকালমেঘ এলাকার ইসমাঈল ব্যাপারীর ছেলে মো. আলামিন ব্যাপারী (৩০)।

সোমবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, ৩০ জুন দুপুরে গোপন সংবাদে শহরতলীর বড়শালায় অভিযান পরিচালনা করে আলামিন ব্যাপারীকে (৩০) আটক করে দশ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিন বড়শালা বাইপাস পয়েন্টস্থ এমদাদ মিয়ার বাড়ীর সামনে কোম্পানীগঞ্জ-সিলেটগামী সড়কের উপর হতে অভিযান পরিচালনা করে মোঃ বিলাল মিয়া (২০) ও মোঃ শফিক আলীকে (২৫) আটক করে বিশ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com