নিউজ মিরর ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে এবং নিহত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল থেকে ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের তিন নেতাকর্মী।
বুধবার(১৭জুলাই) দুপুর ২টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত হক, এলাহি ফাহাদ ও বেলাল আহমদ ।
জানা যায়, বুধবার বেলা পৌনে দুইটার দিকে নগরীর বন্দরবাজার কেন্দ্রীর মসজিদের সামনে থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার (হাজী দিনার)’র নেতেৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি হাছান মার্কেটের সামনে আসামাত্র সুরমা মার্কেটের দিকে আসে সিলেট মহানগর ছাত্রলীগের আরাফাতের নেতৃত্বে একটি মিছিল। তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বুকের পা পাশে আঘাত প্রাপ্ত হন মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত ও পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন এলাহি ফাহাদ।
এব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত হক বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল মিছিল নিয়ে সাধারণ জনগণের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেল বিস্ফোরণ করে।
তাৎক্ষনিক আমরা কয়েকজন তা প্রতিহিত করতে গেলে আমাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে মারে। এতে আমিসহ তিনজন আহত হয়েছি।