
ছবি-সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ছে মোঃ ইসলাম উদ্দিনের বসতবাড়ি
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামে ৩ জুলাই সোমবার রাত ১০ টার দিকে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের দেয়া আগুনে বসতবাড়ি পুড়ে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে জানা যায় যে ব্যবসায়ী মোঃ ইসলাম উদ্দিনের সাথে স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মোঃ মুবিন আলমের পুর্ব শত্রুতা থাকায় সোমবার ছাত্রলীগের সন্ত্রাসী মুবিন ও তার সন্ত্রাসীবাহীনি নিয়ে রাতের আধারে বসত বাড়িতে আগুন দেয়। টেকইকোনা গ্রামের হাজী মোঃ জহির আলীর ছেলে মোঃ ইসলাম উদ্দিন তিনি বিয়ানীবাজার
পৌরশহরে একজন স্বনামধন্যব্যবসায়ী দীর্ঘ থেকে বিয়ানীবাজারে ব্যবসা করে আসছেন । বসতবাড়িতে আগুন দেয়ার বিষয় অনুসন্ধানে
জানা যায়, স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসী মোঃ মুবিন আলম দীর্ঘদিন থেকে ব্যবসায়ী মোঃ ইসলাম উদ্দিনের মেয়েকে উত্যক্ত করে আসছে। বিষয়ে মো: ইসলাম উদ্দিন প্রতিবাদ করলে ছাত্রলীগের সন্ত্রাসী মুবিন গত ২৯ মার্চ মোঃ ইসলাম উদ্দিন বাড়িতে না থাকার সুযোগে সন্ত্রাসী মোঃমুবিন আলম তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষন করে এবং তার স্ত্রীকে মারধর করে।এই খবর পেয়ে পরদিন মোঃ ইসলাম উদ্দিন বাড়িতে আসার পর প্রতিবাদ করতে গেলে এইঘটনা নিয়ে সন্ত্রাসী মুবিনের সাথে তার বাকবিতন্ডা
ঘটে, এক পর্যায় সন্ত্রাসী মুবিন ব্যবসায়ী মো:ইসলাম উদ্দিন কে তাকেও মারধর করে আহত করে। এই বিষয়ে এই প্রতিবেদক কে মোঃ ইসলাম উদ্দিন বলেনে আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য সন্ত্রাসী মুবিনগংদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করতে যাই । থানায় মামলা করতে যাওয়ার সংবাদে ক্ষুব্ধ হয়ে মুবিনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসীর একটি দল গত ৩ জুলাই সোমবার রাত ১০টায় আমার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই বসতঘরটিতে ছড়িয়ে পড়ে। এসময়
প্রতিবেশী লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্ঠা করেন ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে কল করলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায় ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০মিনিট চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রে আনে। তবে ইতিমধ্যে বসতঘরটি সব পুড়ে যায়। বিয়ানীবাজার ফায়ার সার্ভিস ফায়ার ইনচার্জ মহরম আলী বলেনে আমার আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসি এসে আমাদের কর্মীরা ৩০ মিনিট এর মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। মহরম আলী আরো জানান বাড়িতে কোন লোক না থাকায় সন্ত্রাসীরা ইচ্চা করে এ আগুন লাগিয়েছে , তবে আগুনে কোন হতাহত হয় কেউ। এই বিষয়ে প্রতিবেশী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, রাত প্রায় ১০টার দিকে হঠাৎ দেখি মোঃ ইসলাম
উদ্দিনের বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে আমি দৌড়ে যাই। এই ঘটনার সময় মোঃ
ইসলাম উদ্দিন ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মোঃ মুবিন আলমসহ ৭/৮ জন লোক ঐ ঘরে আগুন দিচ্ছে আর মোঃ ইসলাম উদ্দিনকে গালাগালি করছে। এসময় প্রতিবেশী আরো লোকজন ছুটে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আমরা আগুন নেভানোর চেষ্ঠা করি ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিস অফিসে খবর দেই তারা ও এসে আগুন নেভায়।