1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সৌদির নতুন পাঠ্যবইয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম!

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রকাশিত স্কুলের পাঠ্যবইয়ের মানচিত্রে বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম। ২০২৩-২০২৪ সালের ❛সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল স্টাডিজ❜ পাঠ্যবইয়ে সৌদি আরব ও এর প্রতিবেশী দেশগুলোর মানচিত্র দেওয়া হয়েছে। কিন্তু ওই মানচিত্রে ফিলিস্তিনের অংশটিতে কিছু লেখা নেই। ২০২২ সালের বইগুলোতে একই জায়গায় ❛ফিলিস্তিন❜ লেখা ছিল।

ইসরায়েলিপন্থি থিঙ্কট্যাংক ইমপ্যাক্ট-এসইর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শুধু তাই নয়, ইসরায়েলের প্রতি ❛বিরূপ❜ মনোভাব প্রকাশ পায় এমন বেশ কিছু শব্দ পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষত, ❛শত্রু❜, ❛জায়োনিস্ট শত্রু❜ বা যেসব বাক্য বা শব্দাংশের মাধ্যমে এ অঞ্চলে ❛ইসরায়েলের উদ্দেশ্য❜ সম্পর্কে হুঁশিয়ারি দেওয়া হতো, সেগুলো বাদ দেওয়া হয়েছে।

আগে কিছু কিছু ক্ষেত্রে জায়োনিজমকে ❛বর্ণবাদী ইউরোপীয় আন্দোলন❜ হিসেবে অভিহিত করা হলেও এ ধরনের বাক্য নতুন বইয়ে নেই।

ইমপ্যাক্ট-এসইর ঐ প্রতিবেদনে আরো জানা যায়, বইগুলোতে জেরুজালেমের বদলে শুধু পূর্ব-জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে অভিহিত করা হয়েছে। সেইসঙ্গে পূর্ব জেরুজালেমকে ❛অধিকৃত❜ বলা হয়েছে।

ইসরায়েলের সমালোচনা করা হয়েছে কিংবা ইসরায়েল-বিরোধী অনুভূতিকে উসকে দিতে পারে—এমন ২১টি অংশ/অনুচ্ছেদ আগের পাঠ্যবই থেকে বাদ দিয়ে এবারের নতুন পাঠ্যবই প্রণয়ন করেছে সৌদি সরকার।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com