1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটে সর্ববৃহৎ চোরাচালানের সঙ্গে জব্দ গাড়ির মালিক যুবলীগ নেতা!

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
প্রাইভেটকারটি সিলেট মহানগরের যুবলীগ নেতা রুপম আহমদের।

সিলেট ব্যুরো : সিলেটে অবৈধভাবে ১৪ ট্রাকে আনা প্রায় ২ কোটি টাকার ভারতীয় চিনির চোরাচালানের সঙ্গে জব্দ করা প্রাইভেটকারের মালিকের সন্ধান পেয়েছে পুলিশ ও গোয়েন্দারা। প্রাইভেটকারটি সিলেট মহানগরের যুবলীগ নেতা রুপম আহমদের।

রুপম আহমদ মহানগর যুবলীগের তথ্যও গবেষণা সম্পাদক। তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পুলিশের দাবি, তদন্ত চলছে।

একাধিক সূত্র জানায়, ১৪ ট্রাক চিনির সঙ্গে জব্দ প্রাইভেটকারটি যুবলীগ নেতা রুপমের। তিনি গত কয়েকমাস ধরে এই গাড়ি নিয়ে নিয়মিত যাতায়াত করেন। ঘটনার রাতেও এই প্রাইভেট কারে করে যুবলীগ নেতা রুপম সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন।

এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) জানায়, প্রাইভেটকারটি সিলেট থেকে রেজিস্ট্রেশন করা। ১৫০০ সিসির গাড়িটি নিশান ব্রান্ডের। গাড়িটির ট্যাক্স টোকেন ও ফিটনেস যথাক্রমে ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বর শেষ হয়েছে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে আটক ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের পণ্য পাওয়া গেছে। এ ব্যাপারে এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com