1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ভারতে বিষাক্ত মদপানে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ১০

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
 আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যে বিষাক্ত মদ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হেয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২৫০ কিলোমিটার দূরে কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পান করে ৩৭ জনের মৃত্যুর খবর মেলে। এরপর প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে।

শেষ খবর অনুযায়ী, এ ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ও তিনজন নারীও রয়েছেন। অসুস্থদের মধ্যে এ পর্যন্ত তিনজন সুস্থ হলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১১৭ জন। মৃত ও অসুস্থদের বেশিরভাগই জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা।

সন্তানহারা এক নারী বলেন, ‘আগের রাতে আমার ছেলে মদ খেয়ে এসেছিল। বাড়ি ফেরার পর থেকেই ওর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। এমনকি চোখও খুলতে পারছিল না। হাসপাতালে নিয়ে গেলে প্রথমে ভর্তি নিতে অস্বীকার করে চিকিৎসকরা। পরে ভর্তি নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রাজ্য সরকারের উচিত সবগুলো মদের দোকান বন্ধ করে দেওয়া।’

আরেক নারী দাবি করেন, বিষাক্ত মদ পান করার পর তার ছেলে যন্ত্রণায় ছটফট করছিল। চোখে কিছু দেখতে পাচ্ছিল না, কানেও শুনতে পাচ্ছিল না।

এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে চারজন বিষাক্ত মদ কারবারিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘তারা ঠিক কী পান করেছিল, তা আমরা তদন্ত করে দেখছি। যাদের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে মদ কিনেছিল। কোনো সরকার পরিচালিত মদের দোকান থেকে কেনেনি।’

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে কাল্লাকুরিচি পুলিশ সুপার সময় সিং মীনাসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিষাক্ত মদকাণ্ডের তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যম এক্সে এক শোকবার্তায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, ‘অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। যেসব কর্মকর্তা এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বিষয়টি শক্ত হাতে দমন করব।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com