1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে আ’লীগ নেতা হত্যা প্রচেষ্টা: কাউন্সিলারসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আসামী

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান। তিনি পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। হামলায় তার দু’পা এবং হাতের একাধিক স্থানে হাড়ভাঙ্গা জখম হয়। তিনি গত ২৫ দিন থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় তার স্ত্রী শারমিন আক্তার রিমা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা প্রচেষ্টা এবং হাড়ভাঙ্গা জখমের সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

জানা যায়, গত ৩০মে রাত ৮ টার দিকে দক্ষিণ বিয়ানীবাজারস্থ আব্দুল হান্নানের মালিকানাধীন জান্নাত টেলিকমের আশপাশ এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে একা পেয়ে জিম্মি করে ফেলে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে দুই পা ও শরীরের বিভিন্ন অংশে জখম করে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে চলে যায়। একপর্যায়ে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ৩১মে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেই থেকে তিনি এখনো সেখানে চিকিৎসাধীন বলে জানা গেছে।

এদিকে মামলায় ছাত্রলীগ নেতা নিদনপুর কাজিবাড়ির রায়হানুল হক (২৭), একই গ্রামের জাকারিয়া মাহমুদ (৩০), ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ (৩৩), পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ (২৭), ছাত্রলীগ কর্মী রুমেল আহমদ মুন্না (২৬), শাহনুর সিদ্দিক (২৮), কাকরদিয়া তেরাদলের আলী আহমদ (৩৫), পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার এনাম হোসেন (৩২), ইমন আহমদ (৩২) ও চারখাইয়ের শিপন চন্দ্র শিবা (২৮)।

এামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পরিতোষ পাল জানান, চিনি ছিনতাই মামলায় জেলহাজতে থাকা আসামী জাহিদুল হক তাহমিদকে এই মামলায় শ্যোন এরেস্ট দেখাতে আদালতে আবেদন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com