1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারের লক্ষাধিক মানুষ পানিবন্দি, চরম ভোগান্তি

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুন, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি:

চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীমান্তবর্তী বিয়ানীবাজার উপজেলায়। এ কারণে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলজট সৃষ্টি হয়ে বন্যা পরিস্থিতিতে পরিণত হয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও অনেক রাস্তাঘাট।প্রবল বর্ষণের সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতে গত রোববার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত আতঙ্কে কেটেছে বিয়ানীবাজারবাসীর। টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদী ও হাওরের পানি বাড়া অব্যাহত আছে। লোকালয়ে পানি প্রবেশ করায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠান।অতিবৃষ্টি ও ঢলের পানিতে বিয়ানীবাজার-সিলেট সড়কের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় সড়ক সরাসরি যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের আঙ্গাজুর এলাকা থেকে শুরু করে আলীনগর পর্যন্ত অংশের বিভিন্ন স্থানের সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সুরমা, কুশিয়ারা, সুনাই ও বরুরদল নদীসহ বিভিন্ন হাওর ও খালবিলে পানি বাড়ছে। চারখাই, শেওলা, দুবাগ, কুড়ারবাজার, মুড়িয়া, লাউতা, মাথিউরা ও তিলপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা ও মাথিউরা ইউনিয়নের বেজগ্রামসহ গ্রামের সড়ক যোগাযোগের একমাত্র রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঢলের পানি। পানির প্রবল স্রোতে ভেঙে গেছে সড়কের কয়েকটি অংশ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com