1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ফেসবুকের মন্তব্য নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪


বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দু’ই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়েছেন। গত ৩-৪ দিন থেকে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল।

বিভিন্ন সূত্র জানায়, গত ৩-৪দিন ফেসবুকে লেখা নিয়ে কথা কাটাকাটি হয়। তুচ্ছ এ বিষয়কে কেন্দ্র করে গ্রাম্য মোড়লরা রাজনীতি শুরু করে। একপর্যায়ে একপক্ষ থানায় অভিযোগ করলে মঙ্গলবার সকালে পুলিশ তদন্তে যায়।
পুলিশের উপস্থিতিতে দুইপক্ষ সামাজিক নিষ্পত্তি মেনে ১০ হাজার টাকা করে মোড়লদের কাছে জামানত দেন। কিন্তু ফের সমাজপতিরা ইন্ধন যোগালে বিকেলের দিকে বিরোধীয় দুইপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত: ২০জন আহত হয়েছেন। এরমধ্যে হারুন রশীদ, আমজাদ হোসেন, রাহাত আহমদ, পারভেজ আহমদ, মতিউর রহমান, মানিক আহমদ, কামাল হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল হাফিজ, জসীম উদ্দিন, জাহেদ আহমদ, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, আলী হায়দার ও আলী আহমদ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। অপর আহতরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ওই এলাকায় পানি থাকায় কিছুটা দেরীতে পুলিশ পৌঁছে। আমরা সংঘর্ষ থামিয়ে ইন্ধনদাতাদের ২-৩জনকে আটক করেছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com