1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক্ষোভ থেকে ওই তরুণীকে হত্যা বিয়ানীবাজারে কিশোরীকে হ*ত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪


বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারে ২০২১ সালে এক কিশোরীকে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ রায় প্রদান করেন সিলেট ৩য় আদালতের অতিরিক্ত দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিনের (২৭) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর গ্রামে। তিনি খুন হওয়া কিশোরীর বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন।
রায়ে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের নাজমিন আক্তারদের (১৯) বাড়িতে ২০২১ সালে দিনমজুরের কাজ নেয় নাজিম উদ্দিন। একপর্যায়ে নাজমিনের উপর কুনজর পড়ে তার। প্রায়ই তাকে আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতো নাজিম। বিষয়টি ওই কিশোরী তার মা-বাবাকে জানালে তারা নাজিমকে শাসান। প্রেমের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় এতে ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি। স্থানীয়রা জানান, অন্য এলাকার বাসিন্দা হলেও নাজিম উদ্দিন নাজমিনের পাশের বাড়িতে বসবাস করতেন। এ সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি অন্য জায়গায় নাজমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে নাজিম।

ঘটনার সময় নাজিম ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিনকে পেছন থেকে জাপটে ধরে বটি দা দিয়ে গলায় কোপ দেন নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণী মারা যায়। ওই বছরের ১৬ মার্চ দুপুরে ঘটনার পর সে পালিয়ে গেলেও থানাপুলিশ অভিযান চালিয়ে রাতেই গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নাজিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। বুধবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com