1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪

পাবনা প্রতিনিধি :পাবনায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথারি গুলি করে। 

এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হত্যার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছেনা। পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। 

এ দিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com