1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত বাচ্চুর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪


স্টাফ রিপোর্ট: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত বাচ্চু আহমদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন।

শনিবার সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে তার নিজ বাড়িতে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শাখার সভাপতি হাজি ময়নুল ইসলাম, সিলেট-ঢাকা আন্তঃ জেলা সড়ক পরিবহনের সভাপতি ইব্রাহিম আলী, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শাখার সহ সভাপতি শাহিন আহমদ, ইউপি সদস্য রাজু আহমদ, ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর-ফেঞ্চুগঞ্জ বাস উপ-কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ বাজার জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা জসিম উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সভাপতি তুহিন আহমদ, সহ-সভাপতি আলম, সাধারণ সম্পাদক মুর্শেদ, প্রবাসী আব্দুস সামাদ, এলাকার বিশিষ্ট মুরব্বি মানিক মিয়া সহ আরো অনেকে।

সভায় বক্তারা বাচ্ছু আহমদের হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাসি দাবি করেন। এছাড়াও বাচ্ছু হত্যার একজন আসামী এখনো পলাতক রয়েছে৷ তাকে গ্রেপ্তারের জোর দাবি জানান।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে মাইক্রোবাস চালক বাচ্চু আহমদ নিহত হন। 

এ ঘটনায় তার বোন পারুল বেগম একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রধান অভিযুক্ত ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের তোয়াইদ মিয়ার পুত্র শামছুল আরফিন রনি সহ ৫জনকে গ্রেপ্তার করে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com