1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

কলেজের হোস্টেলে ২ দিন আটকে রেখে ছাত্রীকে ধর্ষণ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪

 সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে কলেজছাত্রীকে অপহরণ করে হোস্টেলে দুই দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ মামলায় গ্রেফতারকৃত কলেজছাত্র সুব্রত রায়কে (১৯) সোমবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত। শারীরিক পরীক্ষা শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ছাত্রী। 

পুলিশ জানায়, উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের হরিমোহন মহাজন বাড়ির নারায়ণ চন্দ্র রায়ের ছেলে সুব্রত রায় গত ২১ জুন সোনাগাজী কলেজের এক ছাত্রীকে কৌশলে অপহরণ করে। সে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের হোস্টেলে নিয়ে দুদিন আটকে রেখে ৩০১নং কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করে। সুব্রত ওই কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র। পরে রোববার ভোর চারটার দিকে ওই ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে সোনাগাজী-ফেনী সড়কের ডাকবাংলা নামক স্থানে পুলিশি চেকপোস্টে তাকে আটক করে পুলিশ এবং কলেজছাত্রীকে উদ্ধার করে। সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে বিকালে ২২ ধারায় জবানবন্দি দেন ওই ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সুব্রত রায়কে আসামি করে মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com