1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

‘আমের রাজ‍্য’ দখলে নিতে চান ব্যারিস্টার সুমন 

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব‍্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাধবপুর চুনারুঘাটকে আমের রাজ‍্য বানাব। ইতোমধ্যে বগুড়া থেকে উন্নত জাতের এক লাখ আমের চারা এনেছি। তিনি বলেন, গাছ লাগানোর জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। তাই নিজের অর্থে আমের চারা বিতরণ  শুরু করেছি। পর্যায়ক্রমে আরও আমের চারা লাগানো হবে। এগুলো সঠিক পরিচর্চা করলে একদিন আমরা আমের রাজ্য রাজশাহী অঞ্চলকে ছাড়িয়ে যাব। 

শনিবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি  প্রযুক্তি মেলা ২০২৪ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, পরিবেশের  ভারসাম্য  রক্ষা করে এমন  গাছ লাগাতে হবে। তবে খেয়াল রাখতে হবে পরিবেশের ক্ষতি করে এমন গাছ লাগানো যাবে না। বিশেষ করে ইউকিলিপটাস গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যেখানে গাছ আছে সেখানেই মানুষ বাড়ি করে। আর যেখানে খালি জায়গা সেখানে গাছ লাগায় না। এ অভ‍্যাস পরিহার করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের সভাপতিত্বে  মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম ফয়সাল। 

সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলীর সঞ্চালনায়  অন্যদের মধ‍্যে বক্তব‍্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.  আব্দুস সাত্তার বেগ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, মুক্তিযোদ্বা সুকোমল রায়, সাবেক ভাইস চেয়ারম‍্যান শ্রীধাম দাশ গুপ্ত প্রমুখ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com