1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটের খাদিমপাড়ায় প্রবাসীর বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিলেট নগরীর শাহপরান থানাধীন খাদিমপাড়ার ৩ নম্বর রোডে লন্ডন প্রবাসী সাহেল মিয়ার বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় প্রবাসীর বাসায় বসবাসরত জুনেদ চৌধুরী বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং বাংলাদেশ সেনাবাহিনীর রিকাইবি বাজার অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী সাহেল মিয়া,রানা মিয়া ও রাজা মিয়ার বাসায় জুনেদ চৌধুরী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং বাসার তত্বাবধানে ও ছিলেন তিনি। এদিকে একই এলাকার ছাত্রদল নেতা সুহেল চৌধুরী বাসাটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জানা যায়, গত ০১ মে রাত আনুমানিক ২ টায় সুহেল চৌধুরী অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে সংঘবদ্ধভাবে সাহেল মিয়ার বাসায় হামলা ও ভাঙচুর চালান। হামলার সময় বাসায় অবস্থানরত ভাড়াটিয়া রাজিব আহমদ ও তার স্ত্রীকে মারধর করে তাদের বাসা থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় জুনেদ চৌধুরী বাদী হয়ে শাহপরান থানায় জিডি নং (২১) দায়ের করিলে প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে আবারও দুপুর ১২ টায় হামলা চালায়।

ঘটনার পর থেকে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। হামলার পরপরই জুনেদ চৌধুরী আইনগত সহায়তার জন্য শাহপরান থানায় জিডি করেন এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট ক্যাম্পে অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে জুনেদ চৌধুরী বলেন, আমি সাহেল মিয়ার বাসায় পাওয়ার অব এটর্নী মূলে দীর্ঘদিন থেকে ভোগ দখলে আছি । বাসার যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে। উক্ত যায়গায় ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা জারী থাকা সত্ত্বেও ছাত্রদল নেতা টাওয়ার গ্রুপ লিডার সুহেল চৌধুরী সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ০১ মে রাতে এবং এইদিন দুপুর ১২ টায় দ্বিতীয় দফায় আমার বাসায় হামলা চালায়।

এ বিষয়ে শাহপরান থানার এএসআই নুরুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বিষয়টি জানতে অভিযুক্ত সুহেল চৌধুরীর মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com