1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আত্মপ্রকাশ

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সিলেট প্রতিনিধি :
সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট।সিলেট সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি রেস্তোরায় সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন করেন।সিলেট
ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনিকে আহবায়ক, দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক ও মাল্টিমিডিয়া প্রতিবেদক মামুন হোসেনকে যুগ্ম আহবায়ক ও দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক এইচ.এম শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিলেট ভয়েসের লতিফুর রহমান উজ্জ্বল, দৈনিক কালেরকন্ঠের কবির আহমদ, নয়া দিগন্ত’র মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, শ্যামল সিলেটের আলী হায়দার মিদুল।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমদ রনি বলেন, আধুনিক সাংবাদিকতার ধারায় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রোডাকশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তাই আমরা মনে করি এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।সিলেট
সভায় উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, কালের কণ্ঠ ফটো সাংবাদিক আশকরি আমিন রাব্বি, প্রথম আলো ফটো সাংবাদিক আনিস মাহমুদ, বাংলা নিউজের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, বার্তা২৪.কম’র স্টাফ করেসপন্ডেন্ট মশাহিদ আলী, সিলেট ভিউ’র শহিদুল ইসলাম সবুজ, আজকের পত্রিকার রোমান আহমদ প্রমুখ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com