1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজারে ফলের দোকান ভর্তি অপরিপক্ব লিচু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:
এখনো লিচুর মৌসুম পুরোপুরি শুরু হয়নি। তবে বেশি লাভের আশায় বাগান মালিকেরা ছিঁড়ছে লিচু। এরপরও বিয়ানীবাজারে চাহিদা বেশি থাকায় অপরিপক্ক এসব লিচু বিক্রি হচ্ছে দেদারসে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। চাহিদা বেশি থাকায় অপরিপক্ক গাছ থেকে লিচু পেরে নিয়ে আসছেন বাগান মালিকেরা।
সংশ্লিষ্টরা বলছেন, বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও। অপরিপক্ক এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বিয়ানীবাজার পৌরশহরের ফল বিক্রেতা আইন উদ্দিন লিলু বলেন, ‘শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবার ফলন কম হয়েছে। আকারেও ছোট। ঝড়-বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়ে আগেই লিচু বাজারে তোলা হচ্ছে। আগের দিকে লিচুর দামও তুলনামূলক ভালো পাওয়া যাচ্ছে।’
বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, ‘লিচু বাজারে উঠলেও পুরোপুরি মিষ্টি হয়নি। আরও সুস্বাদু ও মিষ্টি হতে এক সপ্তাহ সময় লাগবে।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com