1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

হার্ট ভালো রাখতে-রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন ৩ খাবার

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার:
কাজের চিন্তা, উদ্বেগ, মানসিক চাপ কমবে না। দিনে দিনে বেড়েই চলবে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ‘খারাপ’ কোলেস্টেরল। অবশ্য রক্তে এই চটচটে পদার্থটির বেড়ে যাওয়ার জন্য শুধু মানসিক চাপের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না। তার জন্য অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনও দায়ী। অতিরিক্ত তেল-মশলা দেওয়া খাবার খেলে এলডিএল বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খুব চেনা, সাধারণ কিছু খাবার কিন্তু রক্তে এই ধরনের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে। সেগুলি কী কী?

বাদাম
হাড় মজবুত করতে সকালে নিয়মিত ভেজানো কাঠবাদাম খান। তবে রক্তে কোলেস্টেরল ভালো রাখতেও বাদামের যথেষ্ট ভূমিকা রয়েছে। কাঠবাদাম, পেস্তা, আখরোটের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, সহজপাচ্য ফাইবার এবং প্লান্ট বেস্‌ড স্টেরল। এই সব উপাদান রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল (এলডিএল) নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পালং শাক
লুটিন, সহজপাচ্য ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পালং শাক সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে। সালাদ, স্মুদি, ওমলেট কিংবা স্বাস্থ্যকর যেকোনো খাবারেই পালং শাক দেওয়া যেতে পারে।

ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা রক্তে খারাপ (এলডিএল) কোলেস্টেরল কমিয়ে, ভালো (এইচডিএল) কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। তবে উপকারী বলে পরিমাণে অনেকটা ডার্ক চকোলেট কিন্তু খাওয়া যাবে না।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com