1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গমণ, ভারপ্রাপ্ত মেয়র কামরান

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ম প্যানেল মেয়র মোঃ মখলিছুর রহমান কামরান। গত রবিবার (২৬ মে) আনুষ্ঠানিক ভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী শনিবার ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরানের কাছে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। 

শনিবার এক সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ব্যক্তিগত সফরে শনিবার যুক্তরাজ্যের উদ্দ্যেশে যাত্র করবো এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান নগরবাসীর সেবায় নিযুক্ত হবেন। 

ইতিমধ্যে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মখলিছুর রহমান কামরান দায়িত্ব পালন করছেন এবং সিসিকের বিভিন্ন সভায় সভাপত্বি করেন তিনি। এছাড়াও গত রবিবার হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ওরস মোবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩টি গরু হস্তান্তর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় সিসিক’র প্রথম সভায় পঞ্চম পরিষদের ১ম প্যানেল মেয়র নির্বাচিত হন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। তিনি সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সময়ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com