1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সড়িয়ে দিতে পারবেন না  বিরামহীন প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক রুনু

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪


মিসবাহ উদ্দিন বিয়ানীবাজার প্রতিনিধি :
আমার সাথে অনেক ষড়যন্ত্রের হয়েছে অনেকেই চেয়েছেন ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সড়িয়ে দিতে কিন্তু আমি আপনাদের দোয়ায় প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে এখনো রয়েছি। (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে আমি ভোটারদের কাছে যাচ্ছি।  ইনশাআল্লাহ আমার বিজয় হবে আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩য় ধাপের নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকী । আর এ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রার্থীরা বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনুর, কর্মী ও সমর্থকরা (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকের  প্রচার-প্রচারণা ও প্রতীকসংবলিত হ্যান্ডবিল বিতরণে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজ প্রার্থীর গুণকীর্তনে চায়ের স্টল, ভ্যানস্ট্যান্ড ও জনবহুল স্থান মুখরিত হয়ে উঠছে। পছন্দের প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে বলে ভোটারদের আকৃষ্ট করতে চেষ্টা করেন প্রার্থী ও কর্মীরা। গ্রামেগঞ্জে চলে মাইকিং। দুপুরের পরে নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা গণসংযোগে ছুটে চলেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। তবে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনার বদলে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের ম্যানেজের চেষ্টা করছেন গভীর রাত পর্যন্ত । এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলে নানা ধরনের আলোচনা সমালোচনা। নির্বাচনী আলোচনা-সমালোচনায় মুখর হয়ে উঠছে চারদিক। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন নির্বাচনকেন্দ্রিক আলোচনা। কার অবস্থা এখন পর্যন্ত কেমন- এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে চলে তর্ক-বিতর্ক। যুক্তি, পাল্টা যুক্তিও চলে গভীর রাত পর্যন্ত। নির্ঘুম রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এলাকায়-এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এক কথায় জমে উঠেছে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন।
তবে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ, দলীয় প্রতীক কিংবা রাজনৈতিক সংশ্লেষ্ট না থাকলেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী-সমর্থক প্রার্থী হিসেবে না থাকায় নির্বাচনী উত্তাপ খানিকটা কম। এক শ্রেণির ভোটারও নির্বাচন নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না।
সাবেক ছাত্রলীগ নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু বলেন, আমার সাথে অনেক ষড়যন্ত্রের হয়েছে অনেকেই চেয়েছেন ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সড়িয়ে দিতে কিন্তু আমি আপনাদের দোয়ায় প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে এখনো রয়েছি।  (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে আমি ভোটারদের কাছে যাচ্ছি। ভোটারদের সাড়াপাচ্ছি আমি  রাজনীতিতে সক্রিয় কর্মী। আশা করছি জনগণ তাদের পছন্দের তালিকায় আমাকে রাখবে আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী। আমি এই বিয়ানীবাজার এর সন্তান আপনাদের ছেলে আমি আপনাদের ছেলে হিসেবে আমার দাবি রয়েছে আশা করি আপনারা সবাই আমাকে ভোট (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই। একটি জনবান্ধব, দুর্নীতি মুক্ত মডেল উপজেলা গড়তে আমাকে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে সেই সুযুগ করে দিবেন এই প্রত্যাশা করি।
উল্লেখ্য, এভারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন ভাইস চেয়ারম্যান পদে ৯জন ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিন্ধিতা করছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য, আশরাফুল হক রুনু (বৈদ্যুতিক বাল্ব), খালেদুর রহমান (উড়োজাহাজ), আব্দুল্লাহ আল মামুন (বই), সুহেল আহমদ রাশেদ (চশমা), সাইদুল ইসলাম (মাইক), পলাশ আফজাল (তালা)
বিয়ানীবাজার উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৭২টি ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ৩৩৮ টি মোট ভোটার সংখ্যা ১,৩৬,৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৫,০৭৭, মহিলা ভোটার সংখ্যা ৭১,৪১১ জন রয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com