1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বৃষ্টিতে ভিজে কি জুতা-মোজায় গন্ধ? যেভাবে দূর করবেন 

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার: নিম্নচাপের প্রভাবে সারা দেশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বৈরী এই আবহাওয়ার মধ্যেই কাকভেজা হয়ে ছুটতে হচ্ছে অফিসে। বৃষ্টির পানিতে ভিজে অনেকের জুতা, মোজা ভিজে একেবারে চুপচুপে হয়ে যাচ্ছে। সেই জুতা মোজা পরেই সারাদিন কাটিয়ে দিতে হচ্ছে। কিন্তু ভেজা জুতা খুললেই বিকট গন্ধ বের হয় এটা সবারই জানা।

এ ধরনের পরিস্থিতিতে জুতা, মোজার গন্ধ দূর করতে ঘরোয়া কিছু টিপস অনুসরণ করতে পারেন। 

১. জুতা ভিজে গেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতোর মধ্যে কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। পরের দিন জুতোর ভিতর ভালো করে মুছে ফেলুন। এতে গন্ধ দূর হবে।

২. ছোট্ট একটি কাপড়ে অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে ছোট পুঁটলি বানিয়ে মোজার মধ্যে রেখে দিতে পারেন। এতে মোজা থেকে দুর্গন্ধ দূর হবে।

৩. ন্যাপথোলিন গুঁড়ো করে তা ট্যালকম পাউডারের সঙ্গে মিশিয়ে জুতোর মধ্যে ছড়িয়ে দিন। এতে জুতার দুর্গন্ধ কমে যাবে। 

৪. জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিতে পারেন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। বাজে গন্ধ একেবারে দূর হয়ে যাবে।

৫. জুতা দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন। এরপর এক টুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন সারারাত। এতে জুতার দুর্গন্ধ দূর হবে।

৬. জুতার মধ্যে কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠান্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর তা সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি এতে থাকা ব্যাকটেরিয়াও দূর হবে। জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন।  জুতায় দুর্গন্ধ হবে না।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com