1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার উপজেলা নি*র্বাচন: মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্র*চারণা

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪
মারুফ আহমেদ:বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার। মধ্যরাত ১২টার পর থেকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারনা আনুষ্টানিকভাবে শেষ হচ্ছে। আগামী ২৯ মে ২০২৪ বুধবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, শেষ মুহূর্তের প্রচারে উপজেলার প্রত্যন্ত এলাকা কিছুটা উত্তপ্ত হয়ে উঠছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রয়োজনে তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। একই সঙ্গে ভোটের আগে পরে ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস, ট্রাক বন্ধ থাকবে। ভোটারদের যাতায়াত সুবিধার্থে সীমিত বাস চলাচল থাকবে।
একই সঙ্গে অধিক নিরাপত্তার স্বার্থে বিয়ানীবাজারে আজ মধ্যরাত ১২টা থেকে ৩০মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও যে কোনো যানবাহন চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

উপজেলা নির্বাচন নির্ঞ্ঝাট করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাব, আনসার মিলে নিরাপত্তা বলয় তৈরী করা হচ্ছে। বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে রাস্তায় টহল দেবে এবং পুলিশ ও আনসার সরাসরি ভোটকেন্দ্রে অবস্থান করবে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে লাঠিধারী আনসারের পাশাপাশি অস্ত্রধারী নিরাপত্তাকর্মী থাকবে।

বিয়ানীবাজার উপজেলা পরিষেদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রায় ২লাখ ১১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com