1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে আছে বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী রুনু

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪

বিয়ানীবাজার (সিলেট)প্রতিনিধি:বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে চষে বেড়াচ্ছেন উদীয়মান তরুণ ব্যক্তিত্ব আশরাফুল হক রুনু। যিনি করোনা ও বন্যাকালীন সময়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। আর এখন ঘুরছেন ভোটের জন্য ভোটারদের দুয়ারে দুয়ারে।

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। গণমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে আশরাফুল হক রুনু বিশ্বস্থতার সাথে জনকল্যাণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে নিরাপদ এবং জনবান্ধব নেতা হিসেবে নিজেকে মাঠে নিয়ে এসেছেন।

এদিকে নির্বাচনের আর দুদিন বাকি। সাধারণ ভোটাররা বিশ্লেষণ করছে, মানুষ কার কাছে নিরাপদ? কে বেশি উন্নয়ন করতে পারবে? এরূপ আলোচনা ভোটারদের মুখে মুখে সর্বত্র শোনা যাচ্ছে। সবশেষে বৈদ্যুতিক বাল্ব প্রতীকের উপর আস্থা রাখার কথা ভাবছে বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষ।

আশরাফুল হক রুনু হলেন হলেন বিয়ানীবাজার ক্রীড়াঙ্গনের প্রবীন ক্রীড়াবিদ ও রেফারি মরহুম বদরুল হকের সন্তান ও বহুল পরিচিত সাংবাদিক শরীফুল হক মঞ্জুর ছোট ভাই। বৈদ্যুতিক বাল্ব প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক রুনু বিয়ানীবাজার পৌরসভার একমাত্র প্রার্থী। তিনি পারিবারিকভাবে একজন অমায়িক, নম্র ভদ্র পরোপকারী মানুষ হিসেবে ইতোমধ্যে উপজেলাব্যাপী পরিচিতি লাভ করেছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক রুনু ইতোপূর্বে আর্তমানবতার সেবায় কাজ করেছেন। তিনি এ সময়ের সাহসী একজন ছাত্রনেতা হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন। আসন্ন নির্বাচনে তার বিজয় শতভাগ নিশ্চিত হবে বলে মনে করছেন প্রবীণ রাজনীতিবীদ ও এলাকার সচেতন মহল। সর্বোপরি সাধারণ ভোটারদের মাঝে তিনি নিরাপদ মানুষ হিসেবে নির্বাচিত হলে ভালো হবে এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে।

আশরাফুল হক রুনুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগণের ভালবাসাকে পূঁজি করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে আমার পারিবারিক এবং উচ্চ পর্যায়ের দাপ্তরিক সু-সম্পর্কের মাধ্যমে বিয়ানীবাজারবাসীর উন্নয়নে কাজ করতে পারবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে সেবাকেন্দ্র চালুর মাধ্যমে মানুষের দোঁড়গোড়ায় সরকারের বিদ্যমান সেবা পৌঁছে দেব এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আদর্শ উপজেলা গড়ার অংশীদার হবো।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com