এমরান হোসেন পুস্প:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকের গণসংযোগ, নির্বাচনী সভা, মতবিনিময়, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন।
হেলিকপ্টার প্রতীকের নির্বাচনী সভায় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব বলেন, উপজেলা পরিষদে বরাদ্ধ খুবই অল্প, সেই অল্প বরাদ্ধ উপজেলার সব এলাকায় সমবণ্ঠন করেছি।
বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সিয়াম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর সেচ্চাসেবকলীগের সভাপতি আব্দুর রউফ সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ছাত্রনেতা শাহিদ আহমদসহ আরো অনেকে
গত পাঁচ বছরে কিভাবে উন্নয়ন করতে হয় সে অভিজ্ঞতা অর্জন করেছি জানিয়ে আবুল কাশেম পল্লব বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন করবো।
হেলিকপ্টার প্রতীকের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি নুর উদ্দিন, আব্দুল আজিজ, হাজী আক্তার হোসেন, উপজেলা সেচ্চাসেবকলীগের সহ-সভাপতি খালেদ আহমদ, যুবলীগ নেতা নাঈম আহমদ, ছাত্রনেতা আশরাফুল আলম, সাহেদ আহমদ, ফারুক আহমদ সহ আরও অনেকে।