1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের ফাঁসি

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪

রাজনগর সংবাদদাতা:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।বুধবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: সোলায়মান এ রায় প্রদান করেন।

আদালতে রায় প্রদানের সময় রাষ্ট্র পক্ষে এডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামীদেরা পক্ষে এডভোকেট বিল্লাল হোসেন ও সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজ মিয়ার ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুর গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকেলে ৭০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি থেকে রাজনগরের উদ্দেশ্যে রওনা দেন ভিকটিম। রাজনগর পর থেকেই নিখোঁজ হন সেই কিশোরী। এর তিন দিন পরে রাজনগরের এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পরদিন রাজনগর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

আদালতের বিচারক ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হলে এ রায় প্রদান করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত আবারক মিয়া ও জয়নালকে ফাঁসির আদেশ দেন আদালত। একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাড. নিখিল রঞ্জন দাশ জানান, বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ২জনকে ফাঁসির আদেশ দেন একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। রায় ঘোষণা শেষে আবারক মিয়া ও জয়নালকে সাজা পরোয়ানা মুলে কারাগারে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com