1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

সিলেটে তুষারের নেতৃত্বে সাবেক শিবির নেতা ইব্রাহিমের বাসায় ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০১৭

সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মহানগর ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক ইব্রাহিম আহমদের বাসায় হামলার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম তুষারের বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানাযায়, গতকাল রবিবার দুপুরে একদল সন্ত্রাসী ইব্রাহিম আহমদকে খুঁজতে তার বাসায় আসে। এসময় বাসায় তার মা ও গর্ভবতী স্ত্রী অবস্থান করছিলেন। তাকে খুজে না পেয়ে বাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। বাসায় অবস্থানরত তার মা ও স্ত্রীকে নানা ভাবে গালিগালাজ ও ভয়ভীতি দেখায় এবং তারা ইব্রাহিমকে খুঁজে পেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, এই হামলার নেতৃত্বে ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। এসময় তার সাথে ৮-১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীর দল ছিলো।

এদিকে, শিবির নেতা ইব্রাহিমের বাসায় হামলার নিন্দা জানিয়েছে মহানগর ছাত্রশিবির। এক যৌথ বিবৃতিতে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ও সেক্রেটারি নজরুল ইসলাম এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা ছাত্রলীগ প্রশাসনের ছত্রছায়ায় এসব অপকর্ম করছে বলে অভিযোগ করেন। তারা এসকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক ইব্রাহিম আহমদ জালালাবাদ আবাসিক এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com