1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রবাসীকে হুমকি ও বাড়িতে হামলা

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জ সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলামের নেতৃত্বে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।

গতকাল (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে, যুক্তরাজ্য প্রবাসী ও সুনামগঞ্জ সদরের কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাও গ্রামের লাদেন হাসানের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাও গ্রামের আব্দুর শহীদের ছেলে ও যুক্তরাজ্য প্রবাসী কোরবান নগর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি লাদেন হাসানকে সম্প্রতি ইউনুস সরকারের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করতে ফেসবুকে দেখা যায়।

এই সমাবেশের কয়েকটি ছবিসহ গত (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি। উক্ত স্ট্যাটাসকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তার বাড়ীতে হামলা করে।

প্রবাসীর পরিবার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম এর নেতৃত্বে ৩টি মোটরসাইকেল করে ৭/৮ জন লোক প্রবাসীর বাড়ীতে আসে এবং হামলা চালায়। এতে ঐ প্রবাসীর চাচাতো ভাই গুরুতর আহত হন। হামলায় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় এবং দুর্বৃত্তরা অনেক মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রবাসী লাদেন হাসানকে কে হুমকি দিয়ে বলে কেন সরকারকে কটাক্ষ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলো? স্ট্যাটাসটি তৎক্ষনাৎ ডিলেট করে দিয়ে এরজন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এদিকে, পারিবারিক সূত্রে আরো জানা যায় লাদেন হাসান এর ব্যবহৃত ফেইসবুক আইডি হতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াও ফেইসবুকে এবং ম্যাসেইঞ্জারে অনেকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ নিয়ে তার নিজ উপজেলায় তুলপাড় শুরু হয়েছে।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক ইমন দ্দোজা আহমদ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম মোবাইল ফোনে ফোন দিলে তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তন এর পর সারা দেশের ন্যায় লাদেন হাসান এর বাড়ীতে ৭ই আগস্ট ২০২৪ হামলা চালায় দুর্বৃত্তরা। পরিবারটি তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com