1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

আগের দিন কবরস্থান পরিচ্ছন্ন করেছে আবির, পরদিন তাঁকেই দাফন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিজেই মহল্লার কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় আবির আহমদ (২৪)। শুক্রবার সকালে নিজ গ্রামের উত্তর পাড়ায় কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়ার কয়েকঘন্টা পরই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় সে। আবিরকে শনিবার বিকেলে নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থান পরিচ্ছন্ন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সে বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামের রফিক উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টগবগে এ্ই তরুণের মৃত্যতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গ্রামবাসী জানান, নিজ পাড়ার কবরস্থানে আগাছা-জঙ্গল লেগেছিল দীর্ঘদিন থেকে। আবির নিজেই পাড়ার তরুণ-যুবকদের ডেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। স্বেচ্ছাশ্রমী ক্লান্ত তরুণ-যুবকদের সাথে কবরস্থানেই সে নাস্তা করে। এরপর জুমার নামাজ শেষে মোটর সাইকেল নিয়ে জরুরী প্রয়োজনে বের হয়। দূর্ঘটনায় আবিরসহ বাইকের অপর আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com