1. mail@taher.com.bd : admin :
  2. mbeanibazar@gmail.com : admininstaff :
  3. somoychitro@gmail.com : foyzul huque : foyzul huque
  4. habibaakther939@gmail.com : রিপোর্টার : হাবিবা আক্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান পর্না’র বাসায় হামলা কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ডিআইজির নির্দেশে বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের আমিনুল এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বিয়ানীবাজারে ধান রক্ষায় কৃষকদের প্রাণপণ চেষ্টা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ শ্লোগানে মুখর সিলেটের বাসিয়ার তীর প্রকল্প বন্ধ: অলস পড়ে আছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

রাজনৈতিক বিরোধের জেরে ছাত্রদল নেতা আবু তাহের নাহিমের বাড়িতে হামলা-ভাঙচুর

‍স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা আবু তাহের নাহিম এর বাড়িতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে ।২০ এপ্রিল ২০২৪ (শনিবার) এই নেতার বাড়িতে হামলা চালানো হয়,এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। ছাত্রদল নেতার পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা ছাত্রলীগ ও আওয়ামীলীগের শতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।
প্রবাসে থাকায় আবু তাহের নাহিমের বাড়িতে এই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডও ।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও বিদেশে বসে দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় এবং বিভিন্নভাবে আওয়ামীলীগ ছাত্রলীগকে সোস্যাল মিডিয়ায় হেনস্থা করার দায়ে এমন ঘটনা ঘটে।
প্রতিবেশী সূত্রে জানাযায়, একাধিকবার এদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে।নাহিম’র পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান,এই হামলা ১ম বার নয়;আগেও অনেক বার হয়েছে আর থানায় অভিযোগ করলে আমরা আইনি কোন সহায়তা পাইনি।এমনকি পুলিশও তল্লাশির নামে আমাদের সাথে খারাপ আচরন ও ভয়ভীতি দেখায় এমনকি আমাদের কে গ্রেফতার করবে বলে হুশিয়ারি করে আর আমরা যাতে আমাদের ছেলেকে লেখালেখি ও সভা সমাবেশে যোগ না দিতে বলি এ বিষয়ে সতর্ক করে। এমতাবস্তায় আমরা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভোগছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© ২০২৪ নিউজমিরর২৪.কম সর্বস্বত্ব সংরক্ষিত।

বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ

15 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
newsmirror24.com