
স্টাফ রিপোর্ট:
গত ২১শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য, তকিরাই গ্রামের বাসিন্দা সায়াদুর রহমান সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিকশাযোগে বাসা ফেরার পথে এ হামলার স্বীকার হোন। গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় তিনিকে এক পথচারী নিকটবর্তী ” কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে’ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পথচারী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা সায়াদুর রহমান (ইউপি সদস্য)কে বাঁশের লাঠি, কাঠের টুকরো, ক্রিকেট বেট নিয়ে আক্রমণ করে মেরে আহত করে। ফলে সায়াদুর রহমান অজ্ঞান হয়ে মাটিতে পরে যান।
এ ব্যাপারে, ইউপি সদস্য সায়াদুর রহমান এর সাথে আলাপ করলে তিনি এ সংবাদ দাতাকে জানান যে, তিনি চাচাতো ভাই মতিউর রহমান ও ইউপি চেয়ারম্যানের ছেলে সাকিব আহমদ সন্ত্রাসী ভাড়া করে নিয়ে তিনির উপর এ হামলা চালায়। উপি সদস্য সায়াদুর রহমান আরো বলেন, রাস্তা বানানোর জন্য মতিউর রহমান কর্তৃক তাঁর জম দখল ও প্রাচীর নির্মাণ নিয়ে মতিউর রহমান এর সাথে তিনি বিবাদ রয়েছে, তাছাড়া আব্দুল জব্বার সরকারি বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিল্লাল চেয়ারম্যানের ছেলে সাকিব আহমদকে শাস্তি প্রদান করায় , ওই স্কুলের সভাপতি হিসেবে আমার সাথে তারা শত্রু ভাবাপন্ন হয়ে উঠে।
আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য মতিউর রহমান ও সাকিব আহমদ সন্ত্রাসী ভাড়া করে এ আক্রমণ চালায়। সুস্থ হয়ে আইনি সহযোগিতার জন্য তিনি পুলিশে রিপোর্ট করতে যাবেন।
ইউপি সদস্য সায়াদুর রহমান এর উপর হামলায় বিষয়ে ছাতক থানায় যোগাযোগ করলে পুলিশের এর মুখপাত্র জানান। অভিযোগ আসলে তদন্ত স্বাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।