
সিলেটের পরিচিত সাংবাদিক ও জি ভয়েস২৪ এর ক্রাইম রিপোর্টার মো: নাজমুল হোসাইনকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা।
গত (৮ মার্চ) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সাংবাদিক মো: নাজমুল হোসাইন হঠাৎ দেখেন একদল সন্ত্রাসী তাকে জোরে একটি মাইক্রোবাসে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যায়।
এসময় ভাড়াটে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে সাংবাদিকতা না করার প্রতিশ্রুতি নিয়ে তাকে আজ সন্ধ্যার দিকে বাসার সামনে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়।
এবিষয়ে সাংবাদিক মো: নাজমুল হোসাইন বলেন, সম্প্রতি মাদক ও ‘কিশোর গ্যাং’ নিয়ে আমার করা অনেক কয়েকটি রিপোর্ট জনসাধারণে বেশ সাড়া ফেলেছে। এগুলো নিয়ে অনেক সন্ত্রাসী ক্ষুব্ধ তারা আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল কিন্তু আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন।
তিনি এই ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের গ্রেফতারের দাবি জানান।